Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ডেমরায় বন্দুক ও মাদক সহ ২ জন গ্রেফতার যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা ডেমরা এলাকা থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ মাদক সহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ একই সময়ে পৃথক অভিযানে যাত্রাবাড়ী এলাকা থেকে ১ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে র‍্যাব-১০ এর সিপিসি-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১১ মার্চ বুধবার রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার মৃধাপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০ এর ১টি দল, এ সময় তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯টি মোবাইল ফোন, ১১ পুরিয়া হেরোইন ও প্রায় ২৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় ফাহিম হোসেন (২৯) নামে ১ জনকে গ্রেফতার করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান র‍্যাব।

র‍্যাব-১০ আরো জানান, অভিযানের পর ফেরার পথে ডেমরার সারুলিয়া জোকা সাদিয়া বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহ ভাজন ১ ব্যক্তিকে আটক করা হয়, পরে তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও ১টি ছুরি উদ্ধার করা হয়, এ সময় হাসিবুল হাসান ওরফে শান্ত (২৬) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তিনি স্থানীয় এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত রয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।

এছাড়া একই রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় পৃথক অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতি কালে মামুন মিয়া (২১) নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীতে মাদক ও ছিনতাই প্রতিরোধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

saju

Recent Posts

সাত মাসে দেশে ৩৪১ নারী ও কন্যাশিশু হত্যার শিকার

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ৩৪১ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন।…

3 minutes ago

হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করল ইরান

আরব ও ওমান উপসাগর এবং হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার রয়েছে বলে আবারও জানিয়েছে ইরান।…

10 minutes ago

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস: সপ্তাহান্তে মাত্র পাঁচটি জাহাজ

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে। গত সপ্তাহে মাত্র পাঁচটি…

12 minutes ago

মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তান জোটকে ট্রাম্পের সমর্থন

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট…

16 minutes ago

শ্যামল, মোজাম্মেল ও রুপাকে ২৪ আগস্ট ট্রাইবুনালে হাজিরের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা…

34 minutes ago

বিএনপি কি সরকারে মিশে যাচ্ছে? মাঠের চিত্র নিয়ে বাড়ছে প্রশ্ন

সরকার গঠনের ছয় মাসের মাথায় মাঠের রাজনীতির একটি অংশ ক্ষমতার কেন্দ্রবিন্দু ঘিরে ব্যস্ত হয়ে পড়েছে,…

37 minutes ago

This website uses cookies.