সরদার আব্দুস সালাম
এতো চিন্তা কিসের বলো,
জীবনের মালিক তো মানুষ নয়।
যিনি প্রাণের প্রদীপ জ্বালিয়েছেন,
তিনি পথের দিশাও জানেন নিশ্চয়ই।
আকাশে যত মেঘ জমুক,
সূর্য কি চিরকাল ঢাকা থাকে?
ঝড় যতই তাণ্ডব করুক,
শেষে তো নদী শান্ত হয়ে বয়।
মানুষ ভাবে আজই সব শেষ,
হৃদয় ভরে ওঠে অজানা ভয়ে।
কিন্তু আসমানের মালিক জানেন,
কোন দুঃখে কোন রহমত লুকিয়ে রয়।
রাত যত গভীর হোক না কেন,
ভোর তার সময় ভুলে না।
অন্ধকার যত দীর্ঘই হোক,
আলোর দরজা বন্ধ হয় না।
জীবন যে দিয়েছেন মহান রব,
তিনি অভাবের হিসাবও রাখেন।
আজ যদি কঠিন দিন আসে,
আগামীর জন্যই হয়তো গড়েন।
তাই ভয় নয়, ভরসা রাখো,
প্রার্থনায় রাখো হৃদয়ের ভাষা।
খারাপ সময় থেমে থাকবে না,
আসবে নিশ্চয়ই নতুন আশা।
কারণ দুনিয়ার সব পরিবর্তন
আল্লাহর ইচ্ছাতেই ঘটে।
যিনি জীবন দিয়েছেন আমাদের,
তিনি ভবিষ্যৎও লিখে রেখেছেন আগেই।
ইনশা’আল্লাহ,
দুঃখের রাত পেরিয়ে
ভালো সময় আসবেই।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.