Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ, পরে নাতনীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফখরুল আলম সাজু

পাবনা জেলার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে তার নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন:- ভবানীপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫), প্রাথমিক ভাবে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, নাতনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায় যে, মধ্য রাতে কান্নার শব্দ শুনে স্থানীয়রা রাস্তায় বের হন, কিছুক্ষণ পর যখন কান্না থেমে যায়, তারা বাড়িতে ফিরে যান, সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়, পরে বাড়ির পাশে ১টি সরিষা ক্ষেতে নাতনি জামিলার বিবস্ত্র অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে সকালে ২ জনের মরদেহ উদ্ধার করেছে, হত্যার কারণ ও দোষীদের খুঁজে বের করতে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়েছে।

মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

saju

Recent Posts

ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু

উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে গাজীপুরের দুই বন্ধু হাবিবুর রহমান ও বিল্লাল মাঝির মৃত্যু হয়েছে।…

6 minutes ago

গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

পরিবর্তনশীল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা ও জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত রূপান্তরের ওপর…

8 minutes ago

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন

রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এক বছর মেয়াদি নতুন নয় সদস্যের কমিটি ঘোষণা…

11 minutes ago

সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ…

12 minutes ago

সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য

সরকারি চাকুরেদের জন্য অবশেষে সুখবর আসছে। প্রথমবারের মতো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেলের বিস্তারিত…

13 minutes ago

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, পরিবারে চলছে শোকের মাতম

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানি সংকটে ১১ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের…

22 minutes ago

This website uses cookies.