Header Premium (728×90)

কৃষি

এক কেজি আলু বেচে এক কাপ চা হয় না, কৃষক আনারুল ইসলাম

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রামাণিকপাড়া গ্রামের কৃষক আনারুল ইসলাম বলেন, এক কেজি আলু বেচে এক কাপ চা হয় না। তবু ক্রেতা নাই। গত বছর আলুতে ২ লাখ টাকা লস করছি। এবারও যদি লস হয়, পথে বসতে হবে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। এতে উৎপাদন হয় ১ লাখ ৪২ হাজার ৯৫ মেট্রিক টন আলু। কিন্তু তারাগঞ্জে তিনটি হিমাগারের মোট ধারণক্ষমতা মাত্র ১৬ হাজার টন। ফলে বাকি ১ লাখ ২৮ হাজার ৯৫ টন আলু কৃষকেরা বাড়িঘর, উঠান ও অস্থায়ী গুদামে সংরক্ষণ করেন। পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় অনেক আলু পচে যায়। এতে অনেকে কম দামে বিক্রি করতে বাধ্য হন। হিমাগারে রাখা আলুর ভাড়াও অনেকের পক্ষে তোলা সম্ভব হয়নি।

কৃষি বিভাগ জানায়, গত বছরের তুলনায় এ বছর আলুর আবাদ কিছুটা কমে ৩ হাজার ৪৬৩ হেক্টরে হয়েছে। তবে মৌসুমের শুরুতেই বাজারদর উৎপাদন খরচের নিচে নেমে যাওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন। সার, বীজ, সেচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে প্রতি কেজি আলু উৎপাদনে গড়ে ১৬ থেকে ১৭ টাকা খরচ হলেও বাজারে দাম পাওয়া যাচ্ছে ৮ থেকে ৯ টাকা।

বামনদীঘি গ্রামের কৃষক বাবলু আলম জানান, চলতি মৌসুমে এক একর জমি ইজারা নিতে হয়েছে ৩২ হাজার টাকায়। চাষ বাবদ খরচ হয়েছে সাড়ে ৭ হাজার, উপখাদ্য সাড়ে ৬ হাজার, বীজ বাবদ ৫০ হাজার, রোপণের শ্রমিকের জন্য ৪ হাজার ৮০০ টাকা, রাসায়নিক সার ১৩ হাজার ৬০০ টাকা, আলু বাঁধা ৮ হাজার ৪০০ টাকা, সেচ শ্রমিকসহ ৪ হাজার টাকা, ওষুধ স্প্রে শ্রমিকসহ ১৬ হাজার, আলু উত্তোলন বাবদ ৯ হাজার ৬০০ টাকা খরচ হয়েছে। মোট ১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। এক একরে প্রায় ৯ হাজার কেজি আলু পেয়েছেন। সেই হিসেবে প্রতি কেজিতে তাঁর গড় উৎপাদন খরচ ১৬ টাকার বেশি। গত বছর এক একর জমিতে খরচ হয়েছিল ২ লাখ ১০ হাজার টাকা। এবার বীজ ও জমি ইজারার খরচ কমায় দেড় লাখ হয়েছে। এক কেজি আলুতে খরচ ১৬ টাকার বেশি। কিন্তু বাজারে দাম উৎপাদন খরচের অর্ধেক। গত বছর দাম না পেয়ে গুদামে ছেড়ে এসেছেন। এবার কী হয় আল্লাহ ভালো জানেন।

আলুচাষিদের দাবি, ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, সরকারি ক্রয় কার্যক্রম চালু ও হিমাগারের ধারণক্ষমতা বাড়ানো না হলে প্রতিবছরই তাঁদের এমন লোকসানের চক্রে পড়তে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় জানান, বাজার পরিস্থিতি ও সংরক্ষণ সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গত বছরের চেয়ে আলুর চাষ কম হলেও উৎপাদন ভালো হয়েছে।

editor

Share
Published by
editor
Location: রংপুর

Recent Posts

নেত্রকোণায় সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামে এক শ্রমিকের…

12 minutes ago

৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ সালের ৪র্থ) অধিবেশন ৯ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার…

20 minutes ago

লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

লংমার্চ কর্মসূচির মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো, তবে সবার আগে বিএনপিই তা করত বলে…

23 minutes ago

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণে আইনি বাধা কাটল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এর নিচে চার লেনের রেলপথ নির্মাণে দীর্ঘ সাত বছরের আইনি জটিলতার…

41 minutes ago

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাড়তি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন এবং বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বাড়তি সহায়তা পাওয়ার যোগ্য…

51 minutes ago

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রাঙিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক ফারহান

পাকিস্তানের পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ইতিহাস গড়লেন সাহিবজাদা ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন…

1 hour ago

This website uses cookies.