ফখরুল আলম সাজু
বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা, হত্যা মামলা ও অসংখ্য হয়রানি মূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।
২৫ ফেব্রুয়ারি বুধবার দেওয়া এক বিবৃতিতে সম্পাদক পরিষদ থেকে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন এলাকায় বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা ও উদ্দেশ্য প্রণোদিত হয়রানি মূলক মামলা দায়ের করা হয়েছে, এসব মামলার কারণে অনেক সাংবাদিক এখনো কারাবন্দি রয়েছেন এবং অনেককে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে, ফলে তাদের স্বাভাবিক পেশাগত কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ক্ষুণ্ন হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণ সাপেক্ষ অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, তবে হয়রানি মূলক ও উদ্দেশ্য প্রণোদিত মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একাধিকবার বিনীত ভাবে অনুরোধ জানানো হয়েছিল, যাতে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা গুলো প্রত্যাহার করা হয় এবং সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।
সম্পাদক পরিষদ বিবৃতিতে জানায়, সরকার পক্ষ থেকে মামলা গুলো খতিয়ে দেখার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি করা হয়েছে, নবনির্বাচিত সরকারের প্রতি সম্পাদক পরিষদের জোরালো আহ্বান, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলা গুলো দ্রুত প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার, সেই প্রত্যাশাই পুনর্ব্যক্ত করেছে সম্পাদক পরিষদ।
বিবৃতিতে স্বাক্ষর করেন, সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…
ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…
ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…
This website uses cookies.