মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় নতুন করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সাতগ্রামের রসুলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নতুন করে আটক ব্যক্তিরা হলেন, রসুলপুর এলাকার শরিফুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন, সালাম মিয়ার ছেলে মো. আফসার এবং জামান মিয়ার ছেলে হৃদয়। এর আগে ঘটনার দিন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিয়া জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দু’দফায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে ওয়ারেন্টভুক্ত নারী আসামি আসমা বেগমকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় আসামির পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হন।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, আসামিকে আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তার আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে ঘেরাও করে রাখে। প্রায় এক ঘণ্টা পুলিশ অবরুদ্ধ অবস্থায় ছিল। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একপর্যায়ে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতার কারণে তাকে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.