হাতের মেহেদির রং না শুকাতেই স্থীকে হত্যা করে ঘাতক স্বামীর থানায় আত্মসমর্পন
লিটন সরকার, দিনাজপুর প্রতিনিধিঃ
বিয়ের একমাস না পেরোতেই স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পন করেছে ঘাতক স্বামী।
ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ জিন্নাহ আল মামুন সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে জানান ঘাতক স্বামী মোঃ মনোয়ার হোসেন অদ্য ১৮ ফেব্রুয়ারি ভাের ৪টার সময় তার স্ত্রীকে ঘাসিপাড়াস্থ শাহানাজ পারভিন এর ভাড়া বাসার ৪তালায় শ্বাসরোধ করে হত্যা করে শোবার ঘড়ে রক্ষিত ওয়ার ড্রপে লাস লুকিয়ে রাখে।এবং একই তারিখ শুক্রবার রাত ১০টায় থানায় এসে আত্মসমর্পন করে।তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারন উদঘাটনে আরো খতিয়ে দেখা হচ্ছে বলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাংবাদিকদের জানান।স্বামী মোঃ মনোয়ার হোসেন ওরফে মিঠু(৩৩) দিনাজপুর শহরের গুরগোলা এলাকার আবদুল মজিদের ছেলে।এবং নিহত স্ত্রী সুমাইয়া আক্তার( ২৭) বীরগঞ্জ কলেজ পাড়া এলাকার আব্দুল খালেকের বড় মেয়ে। নিহত সুমাইয়া আক্তার এর ছোট ভাই মোঃ ইসহাক আলী বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এসময় তিনি সাংবাদিকদের বলেন তার বড় বোন নিহত সুমাইয়া আক্তারের সাথে ঘাতক স্বামী মনোয়ার হোসেনের গত জানুয়ারী মাসের ২০ তারিখে পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়।কিন্তু মনোয়ার হোসেনের পূর্বে একজন স্ত্রী ছিল সেটা আমাদের জানা ছিল না।কিন্তু বোনকে বিয়ে দেবার পর জানতে পারি সে নেশা করে এবং বিবাহিত।তাও আমরা মেনে নিয়ে ছিলাম।প্রতারক স্বামীর খপ্পরে পরে আমার বোনকে অকালে এভাবে চলে যেতে হবে তা কখনো ভাবিনি।শোকসংতপ্ত নিহত সুমাইয়ার পরিবার থেকে ঘাতক মনোয়ার হোসেনের দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.