ফখরুল আলম সাজু
শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই সংসদীয় আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ ৪ ফেব্রুয়ারী বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শেরপুর-৩ আসনের নির্বাচন আপাতত বাতিল বা টার্মিনেট করা হবে, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও, ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
এই আসনের নির্বাচন পরবর্তী সময়ে কীভাবে হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরে এই আসনের জন্য নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, ইসি এখনো কবে নির্বাচন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি, তবে আমার ধারণা, ১২ ফেব্রুয়ারির পর এই আসনে ভোট অনুষ্ঠিত হতে পারে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদ (১) অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম বাতিল করতে হয়।
উল্লেখ্য, কিডনি জটিলতায় গতকাল মঙ্গলবার রাতে মারা যান শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী মো. নুরুজ্জামান বাদল (৫১)।
বাংলালিংকের নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক মোবাইল সুবিধা ব্যবহারের…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…
জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…
This website uses cookies.