Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাজবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

রাজবাড়ীর পাংশায় মৌসুমী আক্তার বৃষ্টি (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাংশা পৌরসভাধীন সর্দার বাস স্ট্যান্ড এলাকায় আমেরিকা প্রবাসী আব্দুল মমিন মণ্ডলের তিন তলা বাড়ির ভাড়াবাসা থেকে পাংশা মডেল থানা পুলিশের এসআই ওবাইদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় বৃষ্টির মরদেহ উদ্ধার করে।

বৃষ্টি উপজেলার মৃগী বিশ্বাস বাড়ি এলাকার মোসলেম উদ্দিন বিশ্বাস এর মেয়ে এবং সৌদি প্রবাসী ও যশোর জেলার ঝিকরগাছা থানার বাইসা এলাকার বাসিন্দা মোঃ আশানুর রহমানের স্ত্রী।

জানা যায়, দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর মধ্যে চলমান কলহ বৃষ্টিকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। এ কারণে ঘটনাস্থলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

saju

Recent Posts

কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে মারধর ও বাড়ি ভাঙচুর, অভিযুক্ত কৃষক দল নেতা

লালমনিরহাটের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক ওমান প্রবাসীর স্ত্রীকে মারধর এবং বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ…

4 minutes ago

সৈয়দপুরে অস্বাস্থ্যকর চিপস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন ও নিষিদ্ধ রং ব্যবহারের দায়ে মেসার্স নাওয়াজ হাসকিং মিলসের…

21 minutes ago

ট্রেনে কাটা পড়ে মৃত্যু: বিসিএস সুপারিশপ্রাপ্ত মীর তানভীরের পরিচয় শনাক্ত

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম মীর তানভীর আহমেদ।…

38 minutes ago

উপজেলায় বিশেষায়িত চক্ষুসেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'স্পেকস ২০৩০' উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে…

39 minutes ago

মারুফ কামাল খানের ‘রাজনীতির সদর-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে

সাংবাদিক মারুফ কামাল খানের লেখা ‘রাজনীতির সদর-অন্দরে’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বইটিকে একটি মূল্যবান…

46 minutes ago

জমকালো আয়োজনে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল উদ্বোধন

খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিজ্ হুরে জান্নাত বেলুন ও ফেস্টুন উড়িয়ে…

54 minutes ago

This website uses cookies.