দেবীদ্বারে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি, হামলা ও নির্যাতন
দেবীদ্বারে শ্লীলতাহানি, নির্যাতন ও মারধরের অভিযোগে দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী রাবেয়া বেগম।
উপজেলার গুনাইঘরের পাঠান বাড়িতে এ ঘটনা ঘটে। রাবেয়া বেগম ওই গ্রামের প্রবাসী সেলিম খান এর স্ত্রী।
অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন- রাবেয়া বেগম এর চাচাতো দেবর নাসিম খান ও তার মা ফরিদা বেগম।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে গুনাইঘর প্রবাসী সেলিম খান এর চাচার সাথে পারিবারিক ও জমি সংক্রান্ত এবং বিভিন্ন বিরোধ ছিল।
এ নিয়ে কারণে-অকারণে রাবেয়া বেগমের চাচাতো দেবর নাসিম খান মারধরসহ বিভিন্ন প্রকার অত্যাচার-নির্যাতন করে আসছিলেন।
গত ১৫ ফেব্রুয়ারী দুপুরে পূর্বপরিকল্পিত ও আকস্মিকভাবে নাসিম খানের নেতৃত্বে বিবাদীরা রাবেয়া বেগমকে গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে তারা রাবেয়া বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে জখম করেন।
চাচাতো দেবর নাসিম খান প্রবাসীর স্ত্রীর পরিধেয় কাপড় টেনে শ্লীলতাহানি ও হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরেন।
এ সময় প্রাণ রক্ষার্থে রাবেয়া দ বেগমের শোর-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
পরে আহত প্রবাসীর স্ত্রী রাবেয়া বেগমকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, ‘প্রবাসীর স্ত্রীর উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ। তবে…
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রাপ্তির শর্তে উল্লেখিত সংস্কারগুলো বিএনপি নেতৃত্বাধীন সরকার ধাপে…
ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে তেল সরবরাহ ও বাণিজ্য ব্যাহত হওয়ায় ২০২৬ সালে মধ্যপ্রাচ্য ও…
শেরপুরের শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর ওপর সেতুর অভাবে বালিজুরি গ্রামের ১৫ হাজার মানুষ প্রতিদিন বাঁশের…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিল…
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে ৬১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে, যার…
This website uses cookies.