Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ধানের শীষের প্রচারণা

মোঃমনির মন্ডল ক্রাইম রিপোর্টার রাজবাড়ী 

২৫তারিখ রবিবার দিনব্যাপী বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ

বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা করেছে।
রবিবার (২৫ জানুয়ারী) দিনব্যাপী প্রচারণা ও পথসভার অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সকাল ১১ টায় নওপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করেন। পরে গোবিন্দপুর ঈদগাহ ময়দান প্রাঙ্গণ, নতুন নগর ঈদগাহ ময়দান প্রাঙ্গণ, বাওনারা পেঁয়াজ বাজার প্রাঙ্গণ, খালকুলা তোফাজ্জল মেম্বরের বাসভবন প্রাঙ্গণ, রাজধরপুর হাই স্কুল ফুটবল মাঠ, হুলাইল ঈদগাহ ময়দান প্রাঙ্গণে পথসভা ও প্রচারণা করেন। পরে ইসলামপুর ইউনিয়ন পরিষদ অফিস প্রাঙ্গণে জনসভা করেন রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ।

এসময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান, বিএনপি নেতা অ্যাড. সাজেদুর রহমান ইদ্রিস, ইজাজুল হক মনা, গোলাম মোস্তফা, ছগির হোসেন সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ বলেন, আপনারা প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাবেন। যদি কারো ধানের শীষ পছন্দ না হয়, তাহলে যেখানে পছন্দ সেখানে ভোট চাইবেন। দিনে একজনের আর রাতে আরেকজনের এ কাজ করবেন না। আমরা তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ গঠনের কাজে আত্ননিয়োগ করতে চাই। সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। আপনারাও ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনে এগিয়ে আসুন।
মোঃমনির মন্ডল ক্রাইম রিপোর্টার রাজবাড়ী,

Md Akash Hossain

Recent Posts

সোনালের শতকে লঙ্কানদের ২৮৪, ১৭৮ রানের লিডে ভারত

প্রথম ইনিংসে দেবদূত পাড্ডিকালের সেঞ্চুরিতে ভারতের করা ৪৬২ রানের জবাবে প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট…

40 seconds ago

ব্যবসায়ীকে বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনায় চিত্রনায়িকা পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরিকে নিয়ে নতুন করে বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, দেশের…

5 minutes ago

সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শ্যামনগরের সাফিউল ইসলাম

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ…

8 minutes ago

ছাতকে ফিশারি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ছাতক উপজেলার একটি ফিশারি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে…

9 minutes ago

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতজনকে ভ্রাম্যমাণ…

26 minutes ago

সীমান্তে পালানোর পথে খুলনায় ‘বি’ কোম্পানির সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার…

29 minutes ago

This website uses cookies.