মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
ফরিদপুরের ভাঙ্গা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ০৫ মিনিটে ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের সলিলদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ৬ জনকে আটক করা হয়।
এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-২৭, তারিখ ২৪ জানুয়ারি ২০২৬ জিআর নং-২৭। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দেশীয় ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলে শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক হাব গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। বন্দরের…
শরীয়তপুরের গোসাইরহাটে বৈধ নিবন্ধন ও যোগ্যতা ছাড়াই চক্ষু চিকিৎসা দেওয়ার দায়ে মো. জাফর নামের এক…
বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে চরম হতাশা প্রকাশ করেছে এবি পার্টি। দলের নেতারা অভিযোগ করেছেন,…
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে…
সাভার মডেল থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন এক ভুক্তভোগী নারী।…
সাও পাওলোর একটি লাইব্রেরি থেকে চুরি হওয়ার আট মাস পর উদ্ধার হলো বিখ্যাত ফরাসি শিল্পী…
This website uses cookies.