Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ফেনী ফুলগাজীতে বিপুল পরিমাণ ভারতীয় ঔষুধ সহ আটক ৩

ফখরুল আলম সাজু

ফেনী জেলার ফুলগাজীতে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষুধ সহ তিনজনকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ ভারতীয় ঔষুধ উদ্ধার করা হয়।

​ফুলগাজী থানার পুলিশ মোঃ হোসেন জানান, পুলিশের কাছে তথ্য ছিল যে ভারত সীমান্ত হয়ে একটি বড় ঔষুধের চালান বাংলাদেশে প্রবেশ করেছে।

এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম আনন্দপুর এলাকায় অবস্থান নেয়, অভিযানে সন্দেহ ভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয় এবং পাচারের সাথে জড়িত থাকা তিনজনকে হাতেনাতে আটক করা হয়, ​ঘটনার সত্যতা নিশ্চিত করে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ঔষুধের কারণে জনস্বাস্থ্য যেমন ঝুঁকিতে পড়ে, তেমনি সরকারও রাজস্ব হারায়, মাদকের পাশাপাশি যেকোনো ধরণের অবৈধ পণ্য পাচার রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

​উদ্ধারকৃত ঔষুধ গুলো বর্তমানে ফুলগাজী থানা হেফাজতে রয়েছে, আটককৃত তিনজনের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

saju

Recent Posts

নির্বাচিত সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে: মাহদী আমিন

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন…

29 seconds ago

ইরানে টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়াতে পেন্টাগনের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াতে ২২.৯ বিলিয়ন ডলারের নতুন চুক্তি করেছে পেন্টাগন।…

2 minutes ago

গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত…

13 minutes ago

তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে ঢাকা থেকে কিছু সুস্পষ্ট…

30 minutes ago

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কমছে, মন্ত্রিসভায় অনুমোদন

দেশের বাজারে কাঁচা মরিচ ও টমেটোর দাম সহনীয় রাখতে এ দুটি পণ্য আমদানিতে শুল্ক ও…

32 minutes ago

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা

বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার ১৭তম বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত অনুযায়ী,…

42 minutes ago

This website uses cookies.