Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর গাবেরতল বাজার এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে নীলফামারী জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ সফল অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে গাবেরতল বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মালিক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস টিম তদন্ত শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নির্দেশনা ও তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মোটরসাইকেলটি মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
মোটরসাইকেল ফিরে পেয়ে মালিক নীলফামারী জেলা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মোটরসাইকেলটি ফিরে পাবো—এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপের কারণে আমার সম্পদ ফিরে পেলাম।”
এ বিষয়ে পুলিশ জানায়, নীলফামারী জেলায় চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

Md Akash Hossain

Recent Posts

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি–এসপি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নবনিযুক্ত…

15 minutes ago

বিএনপির মুখে জুলাই আর অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি দ্বিচারিতার আশ্রয়…

25 minutes ago

বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ভোলার বোরহানউদ্দিনে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ ও বাজার সংযোগ বিষয়ে আলোর দিশারী সংস্থার উদ্যোগে আয়বর্ধনমূলক…

34 minutes ago

ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের…

1 hour ago

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির

আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে…

1 hour ago

অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত…

1 hour ago

This website uses cookies.