Header Premium (728×90)

Categories: জাতীয়

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি–এসপি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁকে বের করে নিয়ে যান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, উপাচার্য আর কখনো ক্যাম্পাসে ফিরবেন না—এমন শর্তেই তাঁকে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ক্যাম্পাসে পৌঁছান। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমকে জানান, উপাচার্য সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত এবং তিনি বর্তমানে অসুস্থ। একজন বয়স্ক মানুষ ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন বলেই তাঁরা এখানে এসেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার বলেন, তাঁদের আন্দোলন উপাচার্যের বিরুদ্ধে নয়, বরং বিভিন্ন দাবি ও ক্ষোভের জায়গা থেকে ছিল। তিনি অভিযোগ করেন, উপাচার্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন আটকে দিয়েছেন, হুমকি দিয়েছেন এবং জোরপূর্বক তালা ভেঙে দপ্তরে ঢুকেছেন।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা পরিস্থিতি অনুধাবন করেছে এবং তারা পরিণত আচরণ করেছে। সাধারণ নাগরিক হিসেবে উপাচার্যের চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাঁকে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস থেকে বের করে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, উপাচার্যের সুস্থতা নিশ্চিত করার পর পরবর্তী বিষয়গুলো সরকারকে জানানো হবে।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই ক্যাম্পাসে অস্থিরতা চলছে। এর আগে ২২ সেপ্টেম্বর থেকে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ এবং শিক্ষক-কর্মকর্তারা ‘কর্মবিরতি’ পালন করছেন। যদিও গতকাল ছাত্রদল নেতাদের সহায়তায় উপাচার্য ভবনের তালা ভেঙে দপ্তরে প্রবেশ করেছিলেন, তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

আবুধাবি টেস্টে জয়ের সুবাস পেয়েও ড্রয়ে হতাশ বাংলাদেশ

আবুধাবি টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হলো বাংলাদেশকে। শেষ দিনে আফগানিস্তানের সেদিকুল্লাহ আতালের…

38 minutes ago

বিএনপির মুখে জুলাই আর অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি দ্বিচারিতার আশ্রয়…

1 hour ago

বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ভোলার বোরহানউদ্দিনে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ ও বাজার সংযোগ বিষয়ে আলোর দিশারী সংস্থার উদ্যোগে আয়বর্ধনমূলক…

1 hour ago

ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের…

2 hours ago

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির

আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে…

2 hours ago

অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত…

2 hours ago

This website uses cookies.