Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বীর মুক্তিযোদ্ধা কাজী লুৎফুর রহমান চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার রংপুর:

আজ (২২ ডিসেম্বর) সােমবার সকাল ৮ টার দিকে দিনাজপুর নিজ বাসভবনে অসুস্থ জনিত কারণে বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী আর নেই(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরীর ছেলে কাজী ইসমেত আহমেদ রুশদ্ চৌধুরী তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দিনাজপুর বার কাউন্সিলে ও দ্বিতীয় জানাজা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামে নিজ বাসভবনে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

মরহুম ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলার সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামের চৌধুরী পরিবারের সন্তান কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী ১ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।

কাজী আবু জাফর মো.লুৎফুর রহমান চৌধুরী দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর) ১৯৮৬ সালে সালের নির্বাচনে ন্যাপ থেকে কুঁড়ে ঘর মার্কা নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

editor

Recent Posts

ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…

39 seconds ago

দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…

31 minutes ago

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…

50 minutes ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…

53 minutes ago

৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ

বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…

1 hour ago

বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

লক্ষ্মীপুরে খেলাফত মজলিশের আয়োজিত এক নাগরিক সমাবেশে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে যে…

1 hour ago

This website uses cookies.