Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

শাজাহানপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত-আহত ২

রুবেল হাসান,
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পণ্যবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী ও ট্রাকচালকসহ আরও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ট্রাকে আগুন ধরে যায়।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (বি-ব্লক) এলাকার মহাসড়কের ওড়াল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. রোহান (১৭)। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের আশু মিয়ার ছেলে এবং শেরপুর ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। আহত মারুফ হোসেন (১৮) একই এলাকার বাবলা মিয়ার ছেলে। আহত ট্রাকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী শিবলু মিয়া জানান, ট্রাকটি বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। একই সময় দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে দুইজন আরোহী একই দিকে যাচ্ছিলেন। ট্রাকটি অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে ট্রাকেও, ফলে ট্রাকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। খবর পেয়ে শাজাহানপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ বুলেটিনকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, অন্যথায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

saju

Recent Posts

মাদকাসক্ত বাবার ভয়ে থানায় আশ্রয় নিল ১১ বছরের শিশু

মাদকাসক্ত বাবার কাছে নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে থানায় আশ্রয় নিয়েছে ১১ বছরের এক শিশু। এ ঘটনায়…

12 minutes ago

নিয়মিত ব্রাশ করার পরেও কেন মুখে দুর্গন্ধ হতে পারে?

অনেকেই নিয়মিত ব্রাশ করার পরও মুখের দুর্গন্ধ নিয়ে অস্বস্তিতে থাকেন। শুধু দাঁত বা মাড়ির সমস্যা…

13 minutes ago

ফরিদপুর ও নোয়াখালীতে পৃথক স্থানে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে…

17 minutes ago

দিল্লিতে তালেবানের প্রথম প্রকাশ্য আয়োজন, অংশ নিল ভারত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করেছে আফগানিস্তানের তালেবান সরকার। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার…

23 minutes ago

ধামরাইয়ে এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল

ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির…

27 minutes ago

ডারউইনে জয়ের পর সতীর্থদের আবেগঘন বার্তা দিলেন মুশফিক

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ খেলেই জয়ের স্বাদ পেয়েছেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক এই জয়ের পর…

32 minutes ago

This website uses cookies.