শাজাহানপুরে গ্যাস ট্যাবলেট সেবন করে এনজিও কর্মীর আত্মহত্যা
বগুড়ার শাজাহানপুরে সুমন (২৫)নামে এক এনজিও কর্মী গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে ।
নিহত সুমন উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া নওদাপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। এবং ১৩ দিন বয়সী এক কন্যা সন্তানের পিতা ছিলেন তিনি । গত সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবলেট সেবন করে সে । গ্যাস ট্যাবলেট সেবনের পর পরই লোক জানাজানি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।
আত্মহননের পুর্বে সুমন মাদলা বাজার এলাকার একটি বেসরকারি এনজিও তে (ঋণদান সংস্থায়) চাকুরীরত ছিল। পরিবারের কাছ থেকে তার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আত্মহত্যার কারন এখনও জানা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে ।
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…
ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…
ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…
This website uses cookies.