মোঃ রাকিব হাসান,
জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামে আনার সরকার বাড়ির ঘাট সংলগ্ন ঝিনাই নদী থেকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন।
দুইজন নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, বিকেলে ছয়জন শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে নামে। এ সময় ইয়াসিন নামের একজন শিশু নদী থেকে উঠে আসে, কিন্তু বাকি পাঁচজন শিশুই পানিতে ডুবে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার হয়েছে, বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটার পর থেকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…
যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…
This website uses cookies.