Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাঙ্গুনিয়ায় ইট ভাটায় টপসয়েল কেটে বিক্রির অপরাধে জরিমানা

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলায় কৃষি জমির টপসয়েল কেটে ইট ভাটায় বিক্রির অপরাধে ৩ জনকে ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি।

৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৩ইং তারিখ উপজেলার রাজানগর ইউনিয়নে শিয়ালবুক্কা এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে পার্বত্য চট্টগ্রামে ইট ভাটায় বিক্রির অপরাধে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদসহ ৩ জনকে অর্থদন্ড করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রাজানগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদুল ইসলাম সমন্বয়কারী হিসেবে জমির মালিক রফিক উদ্দীনের জমির মাটি কেটে ইট ভাটায় মাটি বিক্রি করতে আব্দুল মান্নান এর এস্কেভেটর ভাড়া করে এবং মাটি কেটে প্বার্শবর্তী রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার মিয়া কোম্পানীর ইট ভাটায় বিক্রি করে। জানা যায়, জমির মালিক, এস্কেভেটর ও ইটভাটার মালিকের সাথে যোগাযোগ রক্ষা করে ব্যবসা চালিয়ে আসছে শাহেদুল ইসলাম।

সরজমিনে গিয়ে দেখা যায়, জমির দুটি স্থানে প্রায় ১৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। টপসয়েলের মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ইউপি সদস্য শাহেদসহ তিনজনকে আসামী করে মোট ২ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে সহকারী কমিশনার ভূমি। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের সহযোগিতা এই অভিযান পরিচালনা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি।

editor

Recent Posts

হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…

21 minutes ago

বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত…

33 minutes ago

৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি

৪৫তম বিসিএসে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেট থেকে বাদ পড়া ৫৪ জন প্রার্থী তাদের অন্তর্ভুক্তির…

46 minutes ago

২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হচ্ছে ভারত

২০২৭ সালের মধ্যে জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত। আন্তর্জাতিক মুদ্রা…

50 minutes ago

নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে…

1 hour ago

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি

শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…

1 hour ago

This website uses cookies.