Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

মির্জা ফখরুলের উচিত ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়া: যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ফখরুল সাহেবের উচিত ছিল বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়া।

তিনি জানান, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত ১জন আসামি। তার এখন জেলেই থাকার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় হয়ে তার প্রশাসনিক ক্ষমতাবলে আসামির বয়স ও নানা সমস্যা বিবেচনায় নিয়ে তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছেন। এ জন্য বিএনপি মহাসচিবের উচিত ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেয়া।

আজ (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাজুস ফেয়ারে যোগ দেন যুগ্ম সাধারণ ও তথ্যমন্ত্রী সম্পাদক ড. হাছান মাহমুদ।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে বিএনপি বিভিন্ন শহরে পদযাত্রা করেছে। এখন তারা ইউনিয়নে পদযাত্রা করবে বলেছে। শহরে যখন তারা পদযাত্রা করেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করেছে। তাদের উদ্দেশ্য শুভ নয়।

ড. হাছান বলেন, বিএনপি বিভিন্ন ইউনিয়নে অর্থাৎ গ্রামেগঞ্জে পদযাত্রা করে তাদের যে নৈরাজ্য সন্ত্রাস, সেটি গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে চায়। বাংলাদেশের মানুষ এটা হতে দেবে না। আমাদের দল সতর্ক পাহারায় থাকবে। তারা যদি গ্রামেগঞ্জে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালায়, জনগণ তাদেরকে প্রতিহত করবে।

উল্লেখ্য, তথ্যমন্ত্রী এর আগে সেলিব্রিটিদের গহনা ভাবনা’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের রফতানি ঝুড়ি প্রায় পুরোটাই গার্মেন্টস শিল্পনির্ভর হয়ে গেছে। রফতানির শতকরা প্রায় ৮৫ ভাগই তৈরি পোশাক। বাণিজ্যে বহুমুখিতা প্রয়োজন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এতে যুক্ত হয়েছে। জুয়েলারি শিল্প একটি বড় আঙ্গিকে রফতানিতে যুক্ত হতে পারে।

তিনি বলেন, আমাদের দেশে ভালো কারিগর আছে। এখন থেকে প্রস্তুতি নিলে আগামীতে আমরা বছরে কয়েক বিলিয়ন ডলারের জুয়েলারি রফতানি করতে সক্ষম হবো।

সেমিনারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-
বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের ধারণ করা বক্তব্য প্রচারিত হয়।

editor

Recent Posts

প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…

7 minutes ago

আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা

আফগানিস্তানের বাদঘিস প্রদেশে খরা ও ফসলহানির জেরে চরম দারিদ্র্যের মুখে পড়ে ঋণ শোধ ও জীবন…

10 minutes ago

খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় প্রধান অভিযুক্ত মিরাজ ওরফে স্পিকার…

24 minutes ago

তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে…

26 minutes ago

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১…

37 minutes ago

মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ…

56 minutes ago

This website uses cookies.