Header Premium (728×90)

প্রতারণার ফাঁদে কোটি টাকার লেনদেন, সিআইডির অভিযানে চক্রের সদস্য গ্রেফতার

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

দেশের বিভিন্ন স্থানে স্বর্ণ, ডলার ও মূল্যবান উপহার পাঠানোর প্রলোভনে প্রতারণা চালানো চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃতের নাম মো. ফারুক হোসেন (৪৭) তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার উত্তর বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই সেপ্টেম্বর রবিবার রাজধানীর শান্তিনগর ব্র্যাক ব্যাংক শাখার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

সিআইডি জানায়, প্রতারক চক্রের সদস্যরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ই-মেইলে ভুয়া আইডি ব্যবহার করে বিদেশি সেনা কর্মকর্তা: যেমন ইউএস আর্মি বা ইউএস নেভি হিসেবে পরিচয় দিত, পরে টার্গেটকৃত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে স্বর্ণ, হীরা বা ডলার পাঠানোর প্রতিশ্রুতি দিত, নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা নেওয়ার পর ভিকটিমদের সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দিত, এ ধরণের প্রতারণা আন্তর্জাতিকভাবে পরিচিত নাইজেরিয়ান ফ্রড ও পার্সেল প্রতারণা নামে।

তদন্তে আরো বেরিয়ে আসে, নাইজেরিয়ান নাগরিক মারলন স্যামুয়েলসসহ কয়েকজন প্রতারক দেশি-বিদেশি সহযোগীদের নিয়ে এই প্রতারণা চালাচ্ছে, শুধুমাত্র এক মামলাতেই অন্তত ১৬ জন ভিকটিমের কাছ থেকে প্রায় ১ কোটি ১৮ লক্ষ ৯৯ হাজার ৩৯৮ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

গ্রেফতারকৃত ফারুক হোসেনের মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডার্স এর দুইটি ব্যাংক হিসাবে যথাক্রমে ১ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার ৬৮৫ টাকা এবং ২১ লক্ষ ৯১ হাজার ৪৭৫ টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।

এ ঘটনায় মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর অধীনে মামলা (নং-১৭/৬৮, তারিখ-১৬/০৩/২০২৫) রুজু করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন, মোমেনা আক্তার রানি (৩৭), নাইজেরিয়ান নাগরিক মারলন স্যামুয়েলস, কামরুল মোকসেদ সাজু (৩৫), ইমরান হাসান ইকবাল (৩৩), মোঃ ফারুক হোসেন (৪৭), মেসার্স ফারুক ট্রেডার্স ও মেসার্স জননী ট্রেডার্সসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন।

সিআইডি জানিয়েছে, মামলার রহস্য উদঘাটন, চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

editor

Recent Posts

দিল্লিতে বিক্ষোভের জেরে ইন্টারনেট ও ট্রেন চলাচলে কড়া বিধিনিষেধ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের জেরে দিল্লিতে ইন্টারনেট পরিষেবা বন্ধসহ মেট্রো ও ট্রেন চলাচলে…

8 minutes ago

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছাড়ার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের হয়ে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো…

10 minutes ago

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন করা হয়েছে।…

14 minutes ago

গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও বস্তি উচ্ছেদের দাবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও রহনপুর রেলস্টেশন এলাকার অবৈধ বস্তি…

15 minutes ago

প্রস্পেরো কি শেক্সপিয়ারের আত্মপ্রতিকৃতি: ‘দ্য টেম্পেস্ট’ নাটকের এক গভীর বিশ্লেষণ

শেক্সপিয়ারের কালজয়ী নাটক 'দ্য টেম্পেস্ট'-এর কেন্দ্রীয় চরিত্র প্রস্পেরো কি কেবল একজন জাদুকর? নাকি তিনি নাট্যকার…

19 minutes ago

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক নিয়োগ

কৃষি খাতের বড় প্রকল্প ‘পার্টনার’সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে রদবদল…

21 minutes ago

This website uses cookies.