Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

চাঁদপুরে শিশুকে মেরে বস্তায় ভরে সিলিংয়ে রেখে দেন চাচি

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

চাঁদপুর শাহরাস্তি পুলিশের কাছে স্বীকারোক্তিতে শিশুকে মেরে বস্তায় ভরে সিলিংয়ে রেখে দেন চাচি

চাঁদপুরের শাহরাস্তিতে বস্তাবন্দি শিশু তাসনূহার (৩) মরদেহ উদ্ধারের পর হত্যার বিষয়টি স্বীকার করেছেন চাচি সাথী আক্তার।

৫ সেপ্টেম্বর শুক্রবার শাহরাস্তি থানা পুলিশের কাছে হত্যার বিষয়ে সাথী আক্তার বলেন, বুধবার দুপুরে ভাতের মাড় ফেলতে গিয়ে শিশুটির গায়ে পড়ে। এ সময় শিশুটি চিৎকার করলে এক পর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরেন। এরপর দেখেন শিশুটি মারা গেছে। নিজেকে রক্ষা করতে প্রথমে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে ঘরের সিলিংয়ে রেখে দেন

তিনি বলেন, পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করলে সাথী আক্তার বিচলিত হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে তিনি বস্তাবন্দি শিশুটির মরদেহ পুকুরে ফেলে দেন

পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়িতে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার করার পর ঘটনাস্থলে গিয়ে হত্যার রহস্য উদঘাটন করতে কাজ শুরু করে শাহরাস্তি থানা পুলিশ, শিশুটির চাচা রিপন পাটোয়ারীর ঘরে রক্তের চিহ্ন দেখে তাদের প্রতি পুলিশের সন্দেহ হয়। বৃহস্পতিবার রাতেই চাচা রিপন পাটোয়ারী ও চাচি সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সাথী আক্তার হত্যার বিষয়টি স্বীকার করেন। পুলিশ সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করেছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, সাথী আক্তারের নামে মামলা করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে।

saju

Recent Posts

শিবচরে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি চাষিরা

মাদারীপুরের শিবচর উপজেলায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে পাটের ভালো দাম পাওয়ায় চাষিদের…

9 minutes ago

যশোরে ধরা পড়লেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরের ধুমধুমপুর এলাকা থেকে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার…

10 minutes ago

টানা ৫ দিন দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন টানা ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া…

11 minutes ago

ভৈরবে দিগন্ত পরিবহনের বাসের ধাক্কায় ১৫ যাত্রী আহত

কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার বেলা…

14 minutes ago

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ

সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড বা মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত…

23 minutes ago

মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠনের প্ররোচনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিঘ্নিত করার প্ররোচনার অভিযোগে মো.…

26 minutes ago

This website uses cookies.