যশোর সদর উপজেলায় বিএনপিরর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে এ যৌথসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু ও মিজানুর রহমান খান।এছাড়া সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমদ, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন ও সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জুলাই গণ-অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের…
চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।…
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরির মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে…
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পথে স্টিভেন স্মিথ ও লিটন দাসের মধ্যে হওয়া…
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ৩৪১ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন।…
আরব ও ওমান উপসাগর এবং হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার রয়েছে বলে আবারও জানিয়েছে ইরান।…
This website uses cookies.