Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পিআর পদ্ধতিতে ভোট সংবিধানে নেই: সিইসি এ এম এম নাসির উদ্দিন

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট করে বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে ভোট গ্রহণের কোনো বিধান সংবিধানে নেই। তিনি বলেন, “সংবিধান যেটা অনুমোদন করেছে আমরা তার বাইরে যেতে পারি না। আইন সংশোধন হলে বিষয়টি বিবেচনায় আসবে।”
ইউএনবি সুত্রে জানা গেছে । শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি জানান, নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলের বিতর্কে কমিশন জড়াতে চায় না। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আমরা এগোচ্ছি। তার চিঠি পাওয়ার পর থেকেই ফেব্রুয়ারির মধ্যে, রমজানের আগেই নির্বাচন আয়োজনের জন্য জোর প্রস্তুতি শুরু হয়েছে।”

নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্কের প্রসঙ্গে তিনি আরও বলেন, “আনুপাতিক পদ্ধতি সংবিধানের অংশ নয়। এখন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে আইন সংশোধন ছাড়া এই পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয়।”

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে সিইসি জানান, সেনাবাহিনীকে আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। “স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে সহায়ক বাহিনী হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে,” বলেন তিনি।

এ ছাড়া বিগত সময়ে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়োগ নিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনের অধীনে প্রায় ৫৭০০ কর্মকর্তা আছে। তাদের দায়িত্ব বণ্টন করা হবে। তবে যেসব কর্মকর্তা আগের নির্বাচনে স্বেচ্ছায় অনিয়ম করেছিলেন, তাদের রাখা হবে না।”

সরকারি চাপ আছে কি না—এমন প্রশ্নে তিনি দৃঢ়ভাবে বলেন, “এখন পর্যন্ত সরকারের কোনো চাপ নেই। ভবিষ্যতে যদি চাপ আসে, আমি পদত্যাগ করব। চেয়ারে বসে থাকব না।”

সিইসি আরও জানান, আওয়ামী লীগ বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নেই এবং বিচারাধীন থাকায় তাদের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত। “বিচারের ফলাফলের পরই এ বিষয়ে স্পষ্ট হবে,” উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদী সিইসি বলেন, “ভোটের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে। যারা ভোটকেন্দ্র দখল বা সহিংসতার চিন্তা করছে, তাদের জন্য কঠোর বার্তা—এ ধরনের চেষ্টা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।”

সভা শেষে তিনি রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের নির্বাচনী প্রস্তুতি ও নানান নির্দেশনা প্রদান করেন।

Md Akash Hossain

Recent Posts

বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩

ভারতের বিহারের বৈশালী রাঘোপুর এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার…

34 minutes ago

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর…

50 minutes ago

সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা…

50 minutes ago

বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর দেশের ৫টি অঞ্চলে বুধবার দুপুর ১টা পর্যন্ত বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে।…

1 hour ago

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার

রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে জাপানি সাংবাদিক ইমাই ইউকিকে গ্রেপ্তার করেছে রাশিয়ার কেন্দ্রীয়…

2 hours ago

রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল

রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী সামরিক হামলার আগে জনসাধারণকে আগাম সতর্কবার্তা দেওয়া বন্ধ রেখেছিল সৌদি আরব।…

2 hours ago

This website uses cookies.