Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নতুন নেতৃত্ব গঠনে সোকসাসের নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা

রুমা আক্তার, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি,

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্দেশ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ লক্ষ্যে সমিতির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম আজাদের পরামর্শক্রমে জনাব নাজমুল খান সুজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নির্বাচন কমিশনে অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন, জনাব আরিফুল ইসলাম,জনাব মোহাম্মদ যুবায়ের,জনাব বীর সাহারী,জনাব ফেরদৌস সাগর। ২০ আগস্ট, ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সোকসাসের পক্ষ থেকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতিতে কার্যনির্বাহী কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার নাজমুল খান সুজন বলেন, “১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালনে বদ্ধপরিকর। নির্বাচনে প্রার্থীদের নাম এবং পদবী ব্যালট পেপারে উল্লেখ থাকবে এবং নির্বাচনের দিন ব্যালটে সিল ও আমাদের নির্বাচন কমিশনের দেয়া আলাদা রংয়ের কালি ব্যাবহৃত হবে। এবং গোপন কক্ষ থেকে সিল দিয়ে সচ্ছ ব্যালট বাক্সে রাখতে হবে কমিশনারদের সামনে। নির্বাচন যাতে সুষ্ঠু ও অনারম্বর পরিশরে হয় সেক্ষেত্রে আমি এবং আমার সাথে যে তিনজন কমিশনার রয়েছে, আমরা তার দিকে সর্বোচ্চ লক্ষ্য রাখবো।”

বর্তমান কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসিন মোল্লা বলেন,“আমি বেশকিছুদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ছিলাম, এরমধ্যে সংগঠনের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যতটুকু সম্ভব হয়েছে করেছি। আমার অসমাপ্ত কাজগুলো পরবর্তী কার্যনির্বাহী পরিষদের সদস্যরা করবে বলে আমি বিশ্বাস করি।

নির্বাচন কমিশন নিয়ে বলতে গেলে, খুবই সুন্দর একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আসা করি তারা সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। আর সমিতির সদস্যরা নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবে। আগামী কমিটিতে থাকার বিষয়ে বলতে গেলে আমি আসলে চাচ্ছি না, যদিও সদস্যদের ইচ্ছে ছিল। কিন্তু আমি চাই নবীনরা সামনে আসুক তারা তাদের সৃজনশীলতা দিয়ে সংগঠন এবং কলেজের সার্বিক উন্নয়নের অংশীদারা হোক।”

অন্যদিকে প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম আজাদ আশা ব্যক্ত করে বলেন,“কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলো। আমি আশা করি, এই কমিশনের মাধ্যমে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যারা দায়িত্বে আসবে তারা সততার সাথে তাদের দায়িত্ব পালন করবে এই আশাই করি। সমিতির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি কলেজ সাংবাদিকতা বিকাশে গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সেই অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Md Akash Hossain

Recent Posts

আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী।…

15 minutes ago

যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩

যুক্তরাজ্যে সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশি সংগীতশিল্পী সাজ্জাদ মিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ…

21 minutes ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময়…

24 minutes ago

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় আটক রিয়াজ উদ্দিন রাজুকে নিজেদের হেফাজতে নেয়নি…

25 minutes ago

নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক…

34 minutes ago

দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং

বলিউড অভিনেতা রণবীর সিং নিজের গাড়ির সংগ্রহে যুক্ত করেছেন বিএমডব্লিউ আই৭ মডেলের একটি বিলাসবহুল বৈদ্যুতিক…

37 minutes ago

This website uses cookies.