মোঃএমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা কৃষকদল ও পৌরসভা কৃষকদলের আয়োজনে চন্দন বাড়ী ইউনিয়নের অর্জুনচর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়।
মনোহরদী উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সুরুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন বাচ্চু,সাবেক ছাত্রনেতা খ.ম কামরুল ইসলাম,সাবেক ছাত্র নেতা মহসিন কবির প্রমূখ।
এই সময় বক্তারা মুক্তিযোদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন এবং জুলাই-আগষ্ট আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সবশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২