Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আবদুল্লাহ রুবেলের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত আবদুল্লাহ রুবেল (২৫) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে।

মৃত রুবেল তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া গ্রামের জহর আলীর ছেলে।

(৫ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে রোববার দুপুরে উপজেলার ভজনপুর বাজারের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, স্থানীয়রা জানিয়েছেন মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকা অবস্থায় অসাবধানতাবশত তার হাত হাইড্রোলিকে পড়লে উক্ত দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাজসহ ব্যাংক থেকে টাকা তোলার জন্য ভজনপুর আসেন রুবেল। দুপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলনসহ প্রয়োজনীয় কাজ শেষ করে সিপাইপাড়ার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন মৃত রুবেল।
একসময় আঞ্চলিক সড়কে ইসলাম নামে ১ ব্যবসায়ীর বাড়ির সামনে পৌঁছালে উচ্চগতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান রুবেল। এতে মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুরে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত রুবেলের
মৃত্যু হয়।

editor

Recent Posts

নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গোলাপি রঙের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বিআরটিসি।…

5 minutes ago

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ

সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে সম্মানসূচক জেনারেল…

7 minutes ago

বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনছে সরকার

দেশের বিভিন্ন এলাকায় টিকা থেকে বাদ পড়া প্রায় ১৬ লাখ শিশুকে দ্রুত সময়ের মধ্যে হামের…

19 minutes ago

মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় পৃথিবী ও মহাকাশের রোমাঞ্চকর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন…

23 minutes ago

ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন

ভারতের ১৪টি রাজ্যে সমন্বিত অভিযান চালিয়ে ২৫৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

33 minutes ago

রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও…

37 minutes ago

This website uses cookies.