নির্বাচন আয়োজনই এখন প্রধান লক্ষ্য: অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মনে করছে উপদেষ্টা পরিষদ। এই পর্যায়ের মুখ্য দায়িত্ব হিসেবে নির্ধারিত হয়েছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক উপদেষ্টা সভায় এই লক্ষ্য স্পষ্ট করে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “সরকারের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। এখন দ্বিতীয় ধাপে নির্বাচনের প্রস্তুতির দিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।”
তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক সূচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়েছে বলে জানান তিনি।
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন—এই পর্যায়ে সরকারের প্রধান কর্তব্য হলো একটি সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা। তবে সংস্কার ও বিচারিক কার্যক্রমও থেমে থাকবে না, সেগুলোও সমান্তরালে চলবে।”
সব স্তরের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, “নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী ও নিরপেক্ষ করতে প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে
স্টাফ রিপোর্টার রংপুর: লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার পৃথক ৩টি সীমান্ত দিয়ে ৩৩ জন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…
ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…
ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…
This website uses cookies.