চন্দ্রগঞ্জে জুলাই শহীদের শ্রদ্ধা নিবেদন
মোঃ আবদুল আজীম স্টাফ রিপোর্টার(চন্দ্রগঞ্জ,লক্ষ্মীপুর)
জুলাই গনঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো আজ। মঙ্গলবার, (৫ই আগস্ট)২০২৫, এ উপলক্ষে সারা দেশে জুলাই আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধন্যপুর গ্রামের জুলাইযোদ্ধা শহীদ পারভেজ হোসেনের কবরে স্থানীয় প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান এর নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এ্যাসিল্যান্ড ও ম্যাজিস্ট্রেট অভি দাস, ডিএজবি’র মো: সাহজাহান, পারভেজ হোসেনের পিতা নুর নবী,১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সোলায়মান , সাবেক ছাত্র নেতা মনির হোসেন রাজন ও স্থানীয় জনসাধারণ।
জুলাই আন্দোলনে ঢাকা মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর হাসপাতালে মৃত্যু বরণ করেন পারভেজ হোসেন।
সরজমিনে গিয়ে দেখা যায় শহীদ পারভেজ হোসেনে বোন রোকসানা ও ছোট ভাই কবরের পাশে বসে আছে। নিরবে স্মরণ করছে প্রিয় বড় ভাইকে।
নিজ নির্বাচনি এলাকায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং বিএনপি সরকারের গত সাত মাসের উন্নয়নমূলক কর্মকাণ্ড…
পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী…
অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে পরাজিত হলো লিভারপুল। ম্যাচের ৬২ মিনিটে গ্রাভেনবারখ লাল কার্ড…
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…
সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…
This website uses cookies.