Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঝালকাঠিতে পুলিশ কর্তৃক ছড়ানো ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো জনসাধারণের

ঝালকাঠির রাজাপুরে পুলিশ কর্তৃক ছড়ানো ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো জনসাধারণের। ডাকাত পরেছে এমন সংবাদে এলাকার মসজিদে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। যার কারনে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্কে সবাই নির্ঘুম রাত কাটিয়েছে। শনিবার দিবাগত রাত ১১ টা থেকে উপজেলার ছয়টি ইউনিয়নে মসজিদে মসজিদে এমন মাইকিং করা হয়। যার কারনে এলাকার রাস্তায় রাস্তায় পাহাড়ায় নামে স্থানীয় লোকজন।

রাজাপুর থানা পুলিশ জানায়, শনিবার রাতে এ উপজেলার কোনও এক এলাকায় ডাকাতি হতে পারে এমন তথ্য গোয়েন্দা পুলিশের মাধ্যমে তারা জানতে পারে। সাথে সাথে পুলিশ টহল আরো জোরদার করে উপজেলা বাসীকে সতর্ক করতে পাশাপাশি ছয় ইউনিয়ন চেয়ারম্যানদেরও দায়িত্ব দেয়া হয়। ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ স্ব স্ব ইউনিয়নের সকল মসজিদে সতর্কতামূলক মাইকিং করায়।

স্থানীয় হারুন, কাশেম, জব্বার, সাহেব আলী জানায়, এলাকায় ডাকাত ডুকেছে মসজিদের মাইকে হঠাৎ এমন মাইকিং শুনে প্রথমে বিষটি গুজব মনে হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে ফোনে কথা বলে বিষটি নিশ্চিত হয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরে সারারাত আর ঘুমোতে পারিনি।

শুক্তগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার জানান, শনিবার রাত ১১টার দিকে থানা পুলিশের কাছ থেকে মোবাইল ফোনে জানতে পারি এলাকায় ডাকাতি হতে পারে। তাই আমার ইউনিয়ন ডাকাত মুক্ত রাখতে সাথে সাথে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে সারা রাত ইউনিয়ন জুড়ে পাহাড়ায় থাকি।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ছয় ইউনিয়নে পুলিশ টহল জোরদার করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসাধারণকেও সতর্ক করা হয়েছে।

editor

Recent Posts

নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গোলাপি রঙের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বিআরটিসি।…

5 minutes ago

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ

সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে সম্মানসূচক জেনারেল…

8 minutes ago

বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনছে সরকার

দেশের বিভিন্ন এলাকায় টিকা থেকে বাদ পড়া প্রায় ১৬ লাখ শিশুকে দ্রুত সময়ের মধ্যে হামের…

19 minutes ago

মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় পৃথিবী ও মহাকাশের রোমাঞ্চকর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন…

24 minutes ago

ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন

ভারতের ১৪টি রাজ্যে সমন্বিত অভিযান চালিয়ে ২৫৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

34 minutes ago

রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও…

37 minutes ago

This website uses cookies.