ধামইরহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের আয়োজনে বার্ষিক সম্মেলন-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় হরিতকীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধামইরহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের আহ্বায়ক মো. ফিরোজ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন। এতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফিরোজ খাঁন।
এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ফিরোজ কবিরকে সভাপতি, ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক ও আবু সাইদকে সহ-সভাপতি পদে নির্বাচিত করে ১ বছরের জন্য একটি কমিটি ঘোষণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক, সাবেক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সালাম (ফুলটু), নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির রহমান (রেজভী), ধামইরহাট উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব (পান্নু) প্রমুখ।
২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনাপ্রধান জেনারেল…
ডেঙ্গু জ্বরের বিস্তার ও হামের প্রাদুর্ভাবে বাংলাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে। শয্যা…
নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার…
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। কোনো প্রার্থী সরে না…
ভেনেজুয়েলায় গত জুন মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮ জনে…
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে…
This website uses cookies.