ঝালকাঠিতে ইজিবাইক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত
ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটের সময় ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড় কৈবর্তখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থীর নাম মো. ইউসুব খান ওরফে সিয়াম (৬)। সিয়াম উপজেলার গালুয়া এলাকার সৌদি প্রবাসী মো. আল-আমিন খানের ছেলে ও গালুয়া সাহাবউদ্দিন নুরানী মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউসুব ও তার ১০ মাস বয়সী ছোট ভাই ইসমাইলকে নিয়ে তাদের মা মাহফুজা ইজিবাইকে করে উপজেলা সদরে আসছিল। ঘটনাস্থলে তাদের সামনে থাকা ইজিবাইকটি হঠাৎ ব্রেক করে। এ সময় পিছনে থাকা তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রণ করতে না পারলে সামনের ঐ ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেলে ইউসুব তার নিচে চাপা পরে। আর ছোট ভাই ইসমাইল রাস্তায় ছিটকে পরে আঘাত পায়। স্বজনরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় ও ইউসুবকে মৃত ঘোষনা করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলকচন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মো. রাব্বী নামে এক যুবককে কুপিয়ে হত্যা…
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর বিএনপির মহাসচিব পদটি শূন্য হয়েছে। দলটির পরবর্তী মহাসচিব হিসেবে…
রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং বেড়েছে। বুধবার মধ্যরাতে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন,…
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে যাত্রীবাহী লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত…
ডারউইন টেস্টের প্রথম দিনে ক্যামেরন গ্রিনকে আউট করার পর তাসকিন আহমেদের অদ্ভুত নাচের ভঙ্গির উদযাপন…
This website uses cookies.