অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন উইকেট পাওয়ার পর বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের এক অদ্ভুত উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। এনডিটিভি স্পোর্টস জানায়, বৃহস্পতিবার ডারউইনে অনুষ্ঠিত এই টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটার ক্যামেরন গ্রিনকে আউট করে তাসকিন এই উদযাপন করেন। ডারউইনের কঠিন উইকেটে শুরু থেকেই ভালো ছন্দে থাকা গ্রিন ১৩ বলে ১৩ রান করে আউট হন। অস্ট্রেলিয়ার ইনিংসের ২২তম ওভারে তাসকিনের করা লেংথ বলটি লেগ সাইডে খেলতে চেয়েছিলেন গ্রিন। কিন্তু শটটি ঠিকমতো ব্যাটে না লাগায় বল চলে যায় মিড-উইকেটে থাকা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের কাছে, যিনি সহজেই ক্যাচটি তালুবন্দী করেন। গ্রিনের উইকেট পাওয়ার পর তাসকিনকে জিহ্বা বের করে ছোট্ট নাচের ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায়। সতীর্থরা মুশফিকুর রহিমের দিকে ছুটে গিয়ে উইকেট উদযাপন করলেও তাসকিনের এই অদ্ভুত ভঙ্গি নজর কাড়ে এবং মুহূর্তেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এদিকে ডারউইনের সহায়ক কন্ডিশনের পুরো সুবিধা কাজে লাগান বাংলাদেশের পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও প্রথম সেশন শেষে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। শুরুতে ৪৫ রানে কোনো উইকেট না হারালেও হাসান মাহমুদ নিজের ষষ্ঠ ও সপ্তম ওভারে পরপর দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামান। ডারউইনে জন্ম নেওয়া জেক ওয়েদারাল্ড সবুজ উইকেটে স্বাচ্ছন্দ্য বোধ করেননি এবং হাসান মাহমুদের ওয়াইড বল অপ্রয়োজনীয়ভাবে খেলতে গিয়ে ৩৭ বলে ২৩ রান করে আউট হন। পরের ওভারেই হাসান ফেরান ট্রাভিস হেডকে, যিনি ২২ রান করে আউট হন। এতে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৫২ রানে ২ উইকেট।
এরপর এবাদত হোসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ক্যাচে পরিণত করেন মার্নাস লাবুশেনকে। স্টিভ স্মিথের উইকেটও পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন এবাদত, তবে থার্ড স্লিপে ক্যাচ মিস হওয়ায় স্মিথ বেঁচে যান। লাঞ্চের ঠিক আগে ক্যামেরন গ্রিনের উইকেট নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে দেয়। প্রথম সেশন শেষে স্টিভ স্মিথ ৭ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার এই সিরিজে প্যাট কামিন্সের নেতৃত্বে পেস আক্রমণে জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের সঙ্গে আছেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার। অস্ট্রেলিয়ার ব্যস্ত ১২ মাসের সূচির অংশ হিসেবে এই দুই ম্যাচের ‘টপ এন্ড’ সিরিজটি শুরু হয়েছে, যেখানে আগামী এক বছরে অস্ট্রেলিয়া মোট ২০টি টেস্ট খেলবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ড সফরও রয়েছে।
সরকারি অনলাইন ভিসা পোর্টালে কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে নতুন আবেদন গ্রহণ বন্ধ…
দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স…
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ইয়াহিয়া হোসেনের বাড়িতে বিকট শব্দে ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণের…
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে ২০২৪ সালে এক ছাত্রীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে নতুন করে…
যুদ্ধ বন্ধের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন ইরান ও…
প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে আবারও ভক্তদের নজর কেড়েছেন বলিউড…
This website uses cookies.