Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

আজ শনিবার আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ

রংপুরে আজ (৪ ফেব্রুয়ারি) শনিবার রংপুর মহানগর আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক দিয়েছে
দলটি।

এদিকে একই সময়ে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করবে দলটি। সমাবেশ সফল করতে দুই দলের পক্ষ থেকেই গণসংযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

এদিকে বিকেল ৩টায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করবে রংপুর মহানগর আওয়ামী লীগ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। প্রধান বক্তা হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এবং সফুরা বেগম রুমি।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক আবুল কাশেম বলেন, ‘সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার পাশাপাশি দলের নেতাকর্মীরা সমবেত হবেন।

অপরদিকে রংপুর মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বেলা ২টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন ও জেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান লাকু।

মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু জানান, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে একটি সভামঞ্চ তৈরি করে সেখানে বেলা ২টা থেকে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে অংশ নেবেন রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা।

রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান,
দুটি সমাবেশে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আজ ( ৪ ফেব্রুয়ারি) শনিবার রংপুর নগর এবং এর আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন থাকবে।

editor

Recent Posts

রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র মাহমুদুল হাসান মুয়াজ ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা গেছেন।

15 minutes ago

আগামী ২০ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন: চিফ হুইপ

আগামী ২০ আগস্ট জাতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে পাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের…

28 minutes ago

ইরানে বড় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প? বাড়ছে সংঘাতের আশঙ্কা

হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ইরানে বড় ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত নিতে পারেন…

29 minutes ago

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায়…

41 minutes ago

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২

চট্টগ্রামের অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি (পূর্ব) করপোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা…

57 minutes ago

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বিআইডিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একাডেমিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি…

1 hour ago

This website uses cookies.