টেকনাফ থানাধীন হ্নীলায় অভিযান পরিচালনা করে ৭০,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ ওয়াব্রাং রাস্তার মাথা ও তার আশপাশ এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী একটি ব্যাটারী চালিত অটো যোগে ইয়াবা ট্যাবলেট বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গত ০১/০২/২০২৩ খ্রিঃ তারিখ ২১.২০ ঘটিকার সময় বর্ণিত স্থানে পৌছে শামসুল আলম(৩৫)’কে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও ব্যাটারী চালিত অটো তল্লাশী করে সর্বমোট ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় শামসুল আলম (৩৫), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা- শেহের বানু, সাং- কানজর পাড়া, ০৫ নং ওয়ার্ড, ইউপি-হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় মর্মে ধৃত মাদক ব্যবসায়ী স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ব্যক্তি ও পলাতক আসামীগণ দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।উদ্ধারকৃত মাদক সংক্রান্ত অপরাধের কারণে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।
ফ্রান্সের বড় বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের শত শত সুপারমার্কেটের হিমায়নব্যবস্থায় নজিরবিহীন সাইবার হামলা হয়েছে। এতে…
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক…
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে ইবাদত হোসেনের বলে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ইকরাম আলিখিলের উইকেট তুলে…
দেশের ভেতর সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টার কারণে বর্তমান সরকারের পক্ষে আওয়ামী লীগের সাথে…
রাজধানীর বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় নির্ধারিত…
প্রবাসীদের বিভিন্ন সেবা সহজ করা এবং তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর…
This website uses cookies.