সংস্কারের সূর্যোদয়
কবি আব্দুছ সালাম সরদার
একদিন, এই মাটির গায়ে যে রক্ত শুকিয়েছে,
তার প্রতিটি ফোঁটা স্বপ্ন দেখেছিলো—
একটি উজ্জ্বল ভোরের,
একটি স্বাধীন বাতাসের,
একটি ন্যায়বিচারের নাম।
কিন্তু সময়,
হয়তো ভুলে গেছে সে রক্তের প্রতিজ্ঞা।
স্বৈরাচারের ছায়া আজও হাঁটছে শহরের রাজপথে,
গলির মোড়ে দাঁড়িয়ে হাসে—
বিভ্রান্ত, দিশেহারা মানুষের দিকে চেয়ে।
তাই, আজ প্রয়োজন সংস্কার।
শুধু কাগজে-কলমে নয়,
শুধু বক্তৃতার ভাষায় নয়,
বরং মানুষের রক্ত-মাংসে, চেতনার শিকড়ে।
আইন হোক সবার জন্য সমান,
ন্যায়বিচার হোক অবিচল।
প্রতিটি কণ্ঠ পাবে তার স্বাধীনতা,
প্রতিটি হাত পাবে তার সম্মান।
সংস্কার যদি আসে,
তবে আর জন্ম নেবে না কোনো একনায়ক,
কেউ শাসন করবে না লোহার শেকলে,
গণতন্ত্র থাকবে না কারও দয়ার দানে,
তবে মানুষ নিজেই হবে তার রচয়িতা।
তাই, এই পরিবর্তন জরুরি।
এই সংস্কার, এই প্রতিজ্ঞা,
এই আলোর যাত্রা—
না হলে অতীতের ছায়া ফিরে আসবে আবার,
আর একদিন
২০২৪ এর স্বাধীনতাই হারিয়ে যাবে অতলে।
নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…
দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…
অভাবের তাড়নায় এক মাস আগে কিডনি বিক্রি করেও অভাব কাটেনি জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলামের।…
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা…
নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করার সময় একটি ক্রেন থেকে গাড়ি নিচে পড়ে বড় ধরনের…
This website uses cookies.