Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

আড়াইহাজারে নারীর মরদেহ উদ্ধার, মৃত্যুতে রহস্য

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার দুপ্তরা ইউনিয়নের কুমারপাড়া এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ।
মৃত সামসুন্নাহার চৈতী(২৫) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বাসিন্দা, স্বামী সাইফুল ইসলাম বরিশাল জেলার অধিবাসী রূপগঞ্জের ফকির ফ্যাশন লিমিটেডে চাকরি করেন। স্ত্রীকে নিয়ে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া এলাকার জনৈক মোতালেব মোল্লা জবেদ আলীর বাসায় ভাড়া থাকতো। শনিবার রাত ০৮:০০টার দিকে
সালাম নামে এক ব্যক্তি মোবাইল ফোনে চৈতির পাশের বাসার ভাড়াটিয়া সালমা বেগম কে ফোন দিয়ে জিজ্ঞাসা করে পাশের বাসার শামসুন্নাহার চৈতি ও তার স্বামী সাইফুল ইসলামকে চিনে কিনা? সালমা বেগম জানায় তাদেরকে চিনে,তারা তাদের পাশের বাসায় ভাড়া থাকে। সালাম আরো জানায় শুনেছি তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে।
কোন দুর্ঘটনা ঘটেছে কিনা দেখেন তো? সালমা বেগম ফোনের বিষয়টি বাড়ির মালিকের ছেলে মাসুম মোল্লার স্ত্রী ইজমা আক্তার জানালে সালমাকে সাথে নিয়ে ইজমা আক্তার তাদের রুমে প্রবেশ করে খাটের উপর শামসুন্নাহার চৈতিকে শোয়ানো অবস্থায় দেখতে পায় এসময় চৈতীর মুখে নাকে সাদা ফেনা ডান হাতের কবজির নিচে কয়েকটি সামান্য কাটা কাটা দাগ দেখতে পায়।
পরবর্তীতে বাড়ির মালিকের ছেলে মাসুম থানা পুলিশকে অবহিতি করলে সংবাদ পেয়ে আড়াইহাজার রূপগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান,আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী সাইফুল পলাতক রয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন জানান এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Md Akash Hossain

Recent Posts

ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের…

21 minutes ago

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির

আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে…

22 minutes ago

অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত…

32 minutes ago

স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু

সহকর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা বলায় স্ত্রী বীথি আক্তারকে শ্বাসরোধে হত্যার পর ভারতে পালানোর চেষ্টাকালে মজনু…

32 minutes ago

মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে কঠোর আইনি ব্যবস্থা…

40 minutes ago

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ…

41 minutes ago

This website uses cookies.