Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সড়কে স্কুল ছাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি,মানিকছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী মাসাপ্রু মারমা(৭) স্কুলের সামনে সোমবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে এ্যাম্বুলেন্সের চাপায় অকাল মৃত্যুতে এলাকাবাসীর শোকের ছায়া।
স্কুল প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার কন্যা মাসাপ্রু মারমা ২য় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। সোমবার, ৩০শে জানুয়ারি সকাল ৯টায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসার পথে স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে লাশ হতে হলো। এতে ছাত্র – ছাত্রী এবং শিক্ষকরা সুস্থ বিচারের মাধ্যমে শাস্তি দাবি করেন।কিন্তু এ্যাম্বলেন্সটির চালক জনরোষ ঠেকাতে তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়।
প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, আমি অফিস বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্রদের চেচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ আর কালো পিচঢালা রাস্তা রক্তে একাকার! কিভাবে কি হলো বুজে উঠতে পারেছিনা।
স্কুলে ছাত্রী নিহতের খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে আসেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন করে। তিনি এ সময় জানান, লাশের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নিবে পুলিশ।
এদিকে মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার পরিবার , সহপাঠী, ও শিক্ষকরা শাস্তি দাবি করেন।

editor

Recent Posts

ব্যাটারিচালিত রিকশার চার্জিংয়ে বিপাকে জাতীয় বিদ্যুৎ গ্রিড

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংখ্যা বাড়ায় জাতীয় বিদ্যুৎ গ্রিডে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। অবৈধ সংযোগের…

3 minutes ago

প্রশাসনে রদবদল: ৭ সিনিয়র সহকারী সচিবের নতুন পদায়ন

বিসিএস প্রশাসন ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ…

22 minutes ago

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জামায়াতের

তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থ-সামাজিক পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার…

28 minutes ago

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

সামিট এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রায়…

39 minutes ago

সামিটের টার্মিনালে এলএনজি সরবরাহ শুরু, এক্সিলারেটে নতুন কারিগরি ত্রুটি

সামিটের টার্মিনালে নতুন জাহাজ থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে, অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেট এনার্জির…

49 minutes ago

রাঙামাটির বাঘাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে অনুষ্কা চাকমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর…

55 minutes ago

This website uses cookies.