সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
স্টাফ রিপোর্টার রংপুর
আজ (৬ মার্চ) বৃহস্পতিবার
দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সোয়েবুর রহমান রংপুরে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মুস্তাফিজার রহমান ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী এ্যাড. ইতফা আক্তার। পরে উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামি।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকায় তার ছেলের ভাড়া করা বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়। অভিযানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সাথে ছিলেন।
সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।…
ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর তার প্রোফাইলটি স্মারক হিসেবে সংরক্ষণ করা বা চিরতরে ডিলিট করার বিষয়ে…
ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ তৈরি করা একটি বিতর্কিত আইনের প্রয়োগ…
কালো পোশাকে নতুন এক ব্যক্তিত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার এই…
রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে ধূমপান করতে দেখে ক্ষোভ প্রকাশ করেন…
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু রাইয়ান নিখোঁজের ৫৩ ঘণ্টা পর…
This website uses cookies.