হামলার মামলায় কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানসহ আটক-৫
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানসহ পাঁচ আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে, নিজ নিজ বাড়িতে পৃথক অভিযানে চিলমারী উপজেলায় চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শ্রমিকলীগ নেতা আসাদুজ্জামান মাসুদ (৪৬) কে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। গতকাল দিনভর অভিযান চালায়। আটককৃতরা হলো- রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রায়হানুল ইসলাম বিজু ও থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
This website uses cookies.