বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় বাস চলাচল শুরু
স্টাফ রিপোর্টার রংপুর
বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে ছুরিকাঘাতের জেরে আজ (১৯ মার্চ) বুধবার সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই দূরপাল্লার যান চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইদ্রিস আলী।
এ ঘটনায় বগুড়া থেকে বাস, সিএনজিসহ মোটর শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন সব গণপরিবহন বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইদ্রিস আলী। তিনি জানান, গতকালের ঘটনায় সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়া হচ্ছে না। বিভিন্ন জেলার গাড়ি বগুড়া দিয়ে পারাপার হচ্ছে। তবে বগুড়া থেকে কোনো গাড়ি ছাড়ছে না।
এই রিপোর্ট লেখা পযর্ন্ত বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় বাস চলাচল শুরু হয়েছে। আজ
(১৯ মার্চ) বুধবার দুপুর সোয়া ১টা নাগাদ বাস চলাচল শুরু হয়।
উল্লেখ্য, শ্রমিকরা জানায়, মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় তাদের অফিসের কাছে সিএনজি রাখাকে কেন্দ্র করে নারিকেলের আড়তদারদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও নির্বাহী সদস্য হযরত আলীকে মারধর করে তারা।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.