প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালানোর সময় ধর্ষক আটক, গণধোলাই
স্টাফ রিপোর্টার রংপুর
রংপুরের মিঠাপুকুরে প্রতিবন্ধী ১ কিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালানোর সময় ধর্ষককে আটক করে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। পরে গণধোলাই শেষে শাহ আলম নামের ওই ধর্ষককে পুলিশে সোপর্দ করেছে তারা। আজকে আদালতে তোলা হয়েছে তাকে।
আজ (১৯ মার্চ) বুধবার
সকালে আটক অভিযুক্তকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে শাহ আলম (৪০)। পরে ওই কিশোরীর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পাঠায়।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনাটি জানাজানি হলে পালিয়ে যায় ধর্ষক। গত রাত ৯টার দিকে বোরকা পরে পালানোর সময় ধর্ষক শাহ আলমকে (৪০) মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় আটক করে স্থানীয় লোকজন। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রাতেই অভিযুক্ত শাহ আলমকে আটক করা হয়েছে। আজকে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.