ব্রেকিং নিউজ

মনোহরদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি

সোমবার(১০ ফেব্রুয়ারি) উপজেলার খিদিরপুর ইউনিয়নের অন্তর্গত খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে খিদিরপুর ইউনিয়নের ২২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর ক্রীড়া,সাংস্কৃতিক,বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

মনোহরদী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ।

উত্তর মনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার সাথী এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান আকন্দ,এল.কে ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আবুল কালাম,ডোমনমারা মাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা রুমা আক্তার প্রমূখ।

এ সময় অন্যান্য বিদ্যালয়ের প্রধানগণ,সহকারী শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Md Akash Hossain

Recent Posts

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

8 hours ago

মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…

19 hours ago

ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…

19 hours ago

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…

1 day ago

রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…

1 day ago

বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…

1 day ago

This website uses cookies.