স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার ভোরে ঠাকুরগাঁও
শহরের গোবিন্দনগর এলাকা থেকে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে কর্মরত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওই বাড়িতে অভিযান চালায়। বাড়ি তল্লাশির সময় তার কক্ষের বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে সোহেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় শয়ন কক্ষের বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি বিদেশি পিস্তল বলে মনে হয়েছে। পিস্তলসহ সোহেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২