Header Premium (728×90)

জেলা/স্থানীয়

শাজাহানপুরে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

রুবেল হাসান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:
৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া শাজাহানপুরে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা।

বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) বেলা ৯ ঘটিকায় শাজাহানপুরের মাঝিড়া বন্দর থেকে শুরু হওয়া র‍্যালি উপজেলা হয়ে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশর মাধ্যমে শেষ হয়।

উক্ত র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব,বগুড়া জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি আবু সাইদ ও সাবেক সেক্রেটারি আতাউর রহমান, তৌফিকুল ইসলাম তাকি,তালিবুল হাবিব, নাজমুল হক, রাকিবুল ইসলাম রবিন,মানিক মিয়া,শাজাহানপুর শহর শহর শাখার সভাপতি আবু সায়েম,পশ্চিম শাখার সভাপতি সোহাইব,পূব সভাপতি সাকিরুল ইসলাম,দক্ষিণ সভাপতি জোবায়ের আহম্মেদ।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ বলেন,আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল। ফলে ছাত্রশিবির তরুণদের মাঝে জাহেলিয়াতের ফিতনায় জর্জরিত সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। যে স্বপ্ন ইতোমধ্যে ছড়িয়ে গেছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝেও। ফলে শত বাধা সত্ত্বেও ছাত্রশিবির আজ লাখো ছাত্রের প্রিয় ঠিকানা।

তিনি আরো বলেন, ছাত্রশিবিরের ২৩৪ জন শহীদ সহ জুলাই অভ্যুত্থানে গনহত্যা ও বিগত দিনের সকল দুর্নীতি ও অপকর্মের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি পরিকল্পিতভাবে বিচারকে বিলম্বিত করা হয়, যদি আবারো ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে ছাত্রশিবির সহ সকল ছাত্রসমাজ আবারো নিজেদের জীবন দেয়ার শপথ নিয়ে রাস্তায় নামতে একটুও দ্বিধা করবে না।

editor

Recent Posts

আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…

14 hours ago

পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…

14 hours ago

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…

15 hours ago

বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…

15 hours ago

সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…

15 hours ago

সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…

15 hours ago

This website uses cookies.