রূপগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন
সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর
আল মাসুদ জানান, বিকাল সোয়া ৪ টারদিকে রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় মিলনে বাড়ীতে গোলাম কিবরিয়া মালিকানাধীন ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে হঠাৎ আগুন জ্বলে উঠে। কিছুক্ষনের মধ্যে গোডাউনে মজুদ থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূ্র্বাচল ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে গোডাউনে মজুদ থাকার বিপুল সংখ্যক গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে বিপুল পরিমান ক্ষতিসাধন হয়েছে কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম দাবী করেন। তবে কোন হতা হতের ঘটনা ঘটেনি।
তবে আগুনের সুত্রপাত কিভাবে হয় প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানায়নি
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড়…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় প্রায় ১ কোটি ৩ লক্ষ…
যখন সময় ডেস্ক রির্পোট: সুন্দরবন শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত…
যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ কিশোর ও যুবকের…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরামে রোগীদের জন্য সরকারের বরাদ্দকৃত কমিউনিটি ক্লিনিকের…
This website uses cookies.