আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জামায়াত, সাধারণ সম্পাদক পদে বিএনপি প্রার্থী নির্বাচিত
স্টাফ রিপোর্টার রংপুরঃ নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোহাম্মদ সোয়েম ৮৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ্যাডভোকেট কামরুজ্জামান শাসন ৬৬ ভোট পেয়ে পরাজিয় হন।
এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব ১২২ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম শাহ ১১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আসাদুজ্জামান খান ১০৯ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন সরকার ১০৫ ভোট পেয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ ১২৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আলপনা রায় রেখা ৮৪ ভোট পেয়ে পরাজিত হন। ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট হুজুর আলী ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হৃদয় চন্দ্র শর্মা ৮২ ভোট পেয়ে পরাজিত হন।
(৩০ জানুয়ারি)বৃহস্পতিবার ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু আহামেদ নুরুল জাকী।
তিনি জানান, আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সমিতির ভোটার ২২১ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ২১৬টি। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১…
ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল…
স্টাফ রিপোর্টার রংপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের উদ্যোগে পরিচালিত। আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার…
মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ…
নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…
This website uses cookies.