Header Premium (728×90)

বগুড়া শেরপুরে অটো রিক্সা সহ ৩ চোর আটক।

মোত্তালিব সরকারঃ
বগুড়া শেরপুর  থানার বিশেষ অভিযানে অটোরিক্সা উদ্ধার সহ তিন চোর গ্রেফতার করা হয়। বিগত ইংরেজি ২০ অক্টোবর ২০২৪ তারিখে ১৮৬০ নং পেনাল কোডে ৩৭৯ ধারায় ৩০৫ নং মামলায় ০৩ জন অটো রিক্সা চোরকে আটক  করে একটি ইজিবাইক, একটি অটোরিক্সা, একটি অটোভ্যান উদ্ধার শেরপুর থানা পুলিশ।
জানা যায়, শাহবন্দেগী  ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের শাজাহান আলীর ছেলে আব্দুস সালাম (৩৫) অটো রিক্সা চালাইয়া জীবন জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় ১০ অক্টোবর ২০২৪ ইং তারিখে সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় তিনি তাহার একটি পুরাতন ও ব্যবহৃত ১ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ০৩ চাকা বিশিষ্ট অটো রিক্সা নিয়ে ভাড়া মারার জন্য বাড়ীর বাহির হন।
দুপুরের খাবার খাওয়ার জন্য, একই তারিখে বসত বাড়ির পূর্বে পাশে পাকা রাস্তা সংলগ্ন ফুটপাতের উপর অটো রিক্সাটি রাখিয়া বাড়ির ভিতরে যান খাওয়া দাওয়া শেষে পুনরায় ভাড়া মারার জন্য বাইর হয়ে দেখে অটো রিক্সাটি নাই।
পরবর্তীতে ভুক্তভোগী আব্দুস সালাম শেরপুর থানায় হাজির হয়ে ২০ নং একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগের ভিত্তিতে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই, মোঃ রবিউল ইসলাম, তথ্য প্রযক্তির সহায়তায় তদন্ত করে ব্যাপক অভিযান পরিচালনা করিয়া, ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখে রাত্রি ০২.৪৫ ঘটিকার সময় ১। মোঃ মনির (৩১), পিতা-মোঃ রুবেল ওরফে রুপিন, সাং-শেরুয়া দহপাড়া, থানা-শেরপুর, ২। মোঃ আবু জাফর (৩২), পিতা-মোঃ জুয়েল রানা, সাং-উলিপুর, থানা-শেরপুর, উভয় জেলা-বগুড়াদের শেরপুর পৌরসভা অন্তর্গত উত্তর সাহাপাড়া সাকিন হইতে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামীদের দেওয়া তথ্যমতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রবিউল ইসলাম অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ০৩.৫৫ ঘটিকার সময় ২। মোঃ আবু হানিফ ওরফে সোহাগ (৩৫), পিতা মোঃ আবু তালেব, সাং-ভান্ডার পাইকা, থানা-শাজাহানপুর, জেলা বগুড়াকে গ্রেফতার করাসহ আসামীর দখল হইতে চোরাই সন্দিগ্ধ হিসেবে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা, (ব্যাটারী বিহীন) ও একটি ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করে জব্দ করা হয়। অতঃপর আসামী হানিফ এর দেওয়া তথ্যমতে আসামীসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন হাজারাবাড়ী গ্রামস্থ মোঃ আবু তাহের প্রামানিক এর বাড়ী হইতে ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখে ০৫.৪৫ ঘটিকার সময় বাদির চোরাই যাওয়া অটো রিক্সাটি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে, আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।

mottalib

Recent Posts

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…

13 hours ago

২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…

14 hours ago

নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…

14 hours ago

রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই”

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…

15 hours ago

মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…

1 day ago

ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…

1 day ago

This website uses cookies.