📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



অপরাধ

শেরপুরে গনপিটুনিতে গরু চোর নিহতঃ পিকআপে আগুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে গরু চুরি করতে এসে গ্রামবাসীর গনপিটুনিতে আসিফ প্রামানিক (৪০) নামের এক গরুচোর নিহত হয়েছে। এ ঘটনায় গরু চুরির ব্যবহৃত পিকআপটি আগুনে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী।
এ ঘটনাটি বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে ঘটে। নিহত আসিফ উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত ফজল প্রামানিকের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউল রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় গরু ও ভূট্টাসহ বিভিন্ন কিছু চুরি হচ্ছে। গত ৩ দিন আগে শালফা গ্রামে পল্লী চিকিৎসক মকবুলের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়েছে। ২দিন আগেও চোর চুরি করতে এসে ধাওয়া খেয়ে পালিয়েছে। এ কারনে গ্রামবাসী রাতজেগে পাহারা দিচ্ছে।
গতরাত সাড়ে ৩টার দিকে শুবলী দক্ষিনপাড়া মিজানুরের বাড়ি থেকে একটি গাভী গরু চুরি করে ধান ক্ষেতের মধ্য দিয়ে পাশে এম কে বি ইটভাটার সাথে রাস্তায় নিয়ে যায়। সেখানে চোরদের রাখা পিকআপে গরুটি তুলতে দেখে। পরে গ্রামবাসীর মধ্যে গরু চুরি খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী চোরকে ধাওয়া করে। চুরি করতে আসা ৪জন চোরের মধ্যে ৩জন পালিয়ে যায়। এবং পিকআপ চালক আসিফকে শুবলী স্কুল মাঠে গ্রামবাসী আটক করে গনপিটুনি দিলে সে মারা যায়।
স্থানীয়রা আরোও জানান, দিনের পর দিন শুবলীসহ আশেপাশের গ্রামে চুরি হচ্ছে। আমারদের কৃষকের সম্পদ গরু, গরু চুরি হলে আমরা নি:শ্ব হয়ে যাবো এ কারনে আমারা গ্রামবাসী প্রতিরাত জেগে পাহারা দিয়ে আসছি । রাতে চুরি করতে এসে চোর ধরাপরে গনপিটুনিতে মারা যায়।
গরুর মালিক রেশমা খাতুন জানান, গরুসহ এলাকাবাসী চোর ধরেছে। খবর শুনে আমি গোয়াল ঘরে গিয়ে দেখতে পারি গোয়াল ঘরের তালা ভাঙ্গা আমার গরু নেই। আমার স্বামী ট্রাক চালক গাড়ি নিয়ে যাওয়াই সে বাড়িতে না থাকায় আমি নিজে মধ্যপাড়া গিয়ে দেখি আমার গাভি গরু। তখন আমি গরুটি নিয়ে বাড়িতে আসি।
নিহতের চাচাতো ভাই তানভীর আলম জানান, আসিফ একজন ফল ব্যবসায়ী ও মাছ চাষী ছিল। গত ৬ মাস পূর্বে পিকআপ ক্রয় করে নিজে চালায়। আসলে সে এখানে কিভাবে আসলো বা তার নামে গরু চুরির মাললা আছে এ বিষয় আমাদের জানা নেই। তবে সঠিক তদন্তের মধ্যেদিয়ে এ ঘটনার রহস্য বের করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন আরো জানান, গনপিটুনিতে নিহত আসিফ প্রামানিকের নামে এর আগে গরু চুরির মামলা আছে। বিষয়টি খতিয়ে দেখবো।

 

selim

Recent Posts

সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…

2 hours ago

নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…

4 hours ago

সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…

4 hours ago

নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু নরসিংদী জেলা রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে ৫…

4 hours ago

ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জন্য সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র ইউনিয়ন পরিষদ।…

4 hours ago

তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে…

5 hours ago

This website uses cookies.